গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National ৪৮ ঘন্টা পরেও কেরালায় আটকে ব্রিটিশ যুদ্ধবিমান

    ৪৮ ঘন্টা পরেও কেরালায় আটকে ব্রিটিশ যুদ্ধবিমান

    0
    105
    ছবি সৌজন্যে : এক্স
    ব্রিটিশ এফ-৩৫ বি লাইটনিং যুদ্ধবিমান কেরালায় জরুরি অবতরণের পর কেটে গেছে ৪৮ ঘন্টারও বেশি সময়। এখনও তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরেই দাঁড়িয়ে রয়েছে যুদ্ধবিমানটি। অত্যাধুনিক এই যুদ্ধবিমানটি জ্বালানি ফুরিয়ে যাওয়ার কারণে শনিবার কেরালার আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণে বাধ্য হয়েছিল।
    সূত্রের খবর, ব্রিটিশ এই যুদ্ধবিমানটিতে বেশ কিছু যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। সেই কারণেই এখনও কেরালার বিমানবন্দরেই রয়েছে বিমানটি। তবে শীঘ্রই তা সারিয়ে আগের অবস্থায় ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে। তার পরেই যুদ্ধবিমানটি প্রিন্স অব ওয়েলস বিমানবাহী রণতরীতে ফেরত পাঠানো হবে বলে খবর।
    তবে, ভারতীয় আকাশসীমায় যে কোনও বিদেশি সামরিক বিমানে জ্বালানি ভরার জন্য প্রয়োজন কেন্দ্রীয় সরকারের ছাড়পত্র। আপাতত তারই অপেক্ষায় রয়েছে ব্রিটিশ যুদ্ধবিমান এফ-৩৫।