গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home International ইউক্রেনের হয়ে যুদ্ধে অংশ নিয়ে ব্রিটিশ যুবকের কারাদণ্ড রাশিয়ায়

    ইউক্রেনের হয়ে যুদ্ধে অংশ নিয়ে ব্রিটিশ যুবকের কারাদণ্ড রাশিয়ায়

    0
    118
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    ২২ বছর বয়সী ব্রিটিশ যুবক জেমস স্কট রায়েস অ্যান্ডারসনকে ১৯ বছরের কারাদণ্ড দিয়েছে রাশিয়ার একটি আদালত। ইউক্রেনের হয়ে যুদ্ধে অংশ নেওয়ার অপরাধে এই কারাদণ্ড দেওয়া হয়েছে জেমস-কে। রাশিয়ার কুরস্ক অঞ্চলের সামরিক আদালতে তিন দিনের রুদ্ধদ্বার বিচার শেষে এই সাজা ঘোষণা করা হয়েছে। তাঁকে ভাড়াটে সেনার কর্মকাণ্ড ও সন্ত্রাসী কার্যকলাপের জন্য দোষী সাব্যস্ত করেছে আদালত।
    গত নভেম্বরে কুরস্ক অঞ্চলে ইউক্রেনের হয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়ার সময়ই তাঁকে আটক করা হয়েছিল। সাজার শর্ত অনুযায়ী, প্রথম পাঁচ বছর কারাগারে কাটানোর পর তাকে একটি পেনাল কলোনিতে নির্বাসনে পাঠানো হবে। এটা এমন এক দুর্গম জায়গা, যেখানে বন্দিদের সাধারণ মানুষের কাছ থেকে দূরে এবং পৃথকভাবে রাখা হয়। সাজার বাকি সময়টা জেমসকে সেখানে কাটাতে হবে বলে জানা গিয়েছে।
    এদিকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে বলে দাবি করা হয়েছে ব্রিটিশ সরকারের তরফে। এক্ষেত্রে জেনেভা করভেনশনকে উল্লেখ করে, ব্রিটিস সরকারের এক মুখপাত্র দাবি করেছেন, আন্তর্জাতিক আইন অনুসারে যুদ্ধবন্দীদের যুদ্ধে অংশগ্রহণের জন্য বিচার করা যায় না।