
ব্রোকলি পুষ্টিগুণে ভরপুর একটি সবজি, যা শরীরের নানা ধরনের রোগ প্রতিরোধ এবং সার্বিক স্বাস্থ্যের উন্নতিতে সহায়ক। ব্রোকলি বিভিন্ন সংক্রমণ থেকে শরীর সুরক্ষিত রাখতে পারে। এর অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান প্রদাহনাশক হিসেবে কাজ করে।
তাই ত্বকের অ্যালার্জি সংক্রান্ত নানা সমস্যা থেকে মুক্তি পেতে ব্রোকলি দারুণ কার্যকর।ব্রোকলিতে রয়েছে ভিটামিন সি, কে, এ, বি সিক্স , ফলেট, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার। এছাড়াও এতে অ্যান্টি-অক্সিডেন্ট এবং সালফারযুক্ত যৌগ রয়েছে, যা শরীরের জন্য অত্যন্ত উপকারী। সাধারণতঃ বলা হয় ,ব্রকলি খেলে শরীর যেমন সুস্থ থাকে, তেমনই উপকার মেলে ত্বকেও। তবে কাঁচা ব্রকলি খাওয়া এড়ানো উচিত। এটি সালাদে যুক্ত করে কিংবা হালকা ভেজে খাওয়া যেতে পারে। কারণ,ব্রকলিতে রয়েছে প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট, যা ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না। বলিরেখা প্রতিরোধেও এটি কার্যকর। সেইসঙ্গে ভিটামিন সি-এর উপস্থিতি কোলাজেন উৎপাদনে সাহায্য করে, যা ত্বককে রাখে টানটান ও উজ্জ্বল।
পাশাপাশি ব্রোকলিতে থাকা ভিটামিন ই ও ভিটামিন কে ত্বককে আর্দ্র ও কোমল রাখে, কমায় রুক্ষতা ও শুষ্কভাব।ব্রণের সমস্যা নিয়ন্ত্রণে ব্রোকলি খুব ভালো। এর ভিটামিন এ ও জিঙ্ক সেবাম প্রোডাকশন নিয়ন্ত্রণে রাখে, ফলে তৈলাক্ত ত্বকে ব্রণের সমস্যা কমে।
