গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home Sports রুটকে পেছনে ফেলে টেস্টে এক নম্বর ব্রুক

    রুটকে পেছনে ফেলে টেস্টে এক নম্বর ব্রুক

    0
    157
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    ওয়েলিংটন টেস্ট শেষেই জো রুট বলে দিয়েছিলেন এই মুহূর্তে হ্যারি ব্রুকই বিশ্বের সেরা খেলোয়াড়। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক এও বলেছিলেন তাঁর জুনিয়র সতীর্থের ধারেকাছেও কেউ নেই এই সময়ে।

    রুটের মৌখিক স্বীকৃতির পর কাগজে-কলমেও বিশ্বসেরার স্বীকৃতিটা পেয়ে গেলেন ব্রুক। আইসিসি র‍্যাঙ্কিংয়ে ব্রুকই এখন টেস্টে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান। প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো শীর্ষে উঠে এলেন দুর্দান্ত ফর্মে থাকা ব্যাটসম্যান। ব্রুক শীর্ষস্থান কেড়েছেন রুটের। দুজনের পার্থক্যটা মাত্র ১ পয়েন্টের।ওয়েলিংটন টেস্টের দুই ইনিংসে ১২৩ ও ৫৫ রান করে দলকে ৩২৩ রানে জয় এনে দিতে বড় ভূমিকা রাখেন ব্রুক। ২৩ টেস্টের ক্যারিয়ারে এটি ছিল ব্রুকের অষ্টম সেঞ্চুরি। ওই ম্যাচে প্রথম ইনিংসে ৩ রান করার পর দ্বিতীয় ইনিংসে ১০৬ রান করেন রুট। শেষ র‍্যাঙ্কিংয়ে ব্রুকের পয়েন্ট ৮৯৮, রুটের ৮৯৭।শেষ র‍্যাঙ্কিংয়ে এগিয়েছে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ও দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমা। অ্যাডিলেডে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করে ছ’ ধাপ এগিয়ে পাঁচে উঠে এসেছেন হেড। গেবেখায় শ্রীলঙ্কার বিপক্ষে জোড়া ফিফটি পাওয়া প্রোটিয়া অধিনায়ক বাভুমা তিন ধাপ এগিয়ে উঠেছেন সাতে।শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস এক ধাপ এগিয়ে উঠেছেন ছয়ে।

    টেস্ট বোলিংয়ে এক নম্বর জায়গাটা ধরে রেখেছেন ভারতের জাসপ্রিত বুমরা। রবিচন্দ্রন অশ্বিনকে পাঁচে নামিয়ে চার নম্বরে উঠে এসেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।