
জমি বিবাদের জেরে দিদির গলা কেটে খুনের অভিযোগ উঠেছে মামাতো ভাইয়ের বিরুদ্ধে। এমনই হাড়হিম করা ঘটনা ঘটেছে মালদার ইংরেজবাজার থানার মহদিপুর পিয়াস বাড়িতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত মহিলা বছর ৩০-র রীতা মণ্ডল।
প্রায় একমাস আগে বাবার বাড়ি এসেছিলেন ওই মহিলা। দাদুর বাড়ির সম্পত্তি নিয়ে মামাতো ভাইদের সঙ্গে বিবাদ চলছিল বেশ কিছুদিন ধরে। কোর্টে মামলাও হয়। বুধবার জমিতে বেড়া দেওয়া কে কেন্দ্র করে বিবাদ বাধে। অভিযোগ সেই সময় অভিযুক্ত মামাতো ভাই টিংকু মণ্ডল অস্ত্র নিয়ে চড়াও হয়ে রিতা মণ্ডলের গলায় কোপ মারে।
রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে ছুটে যায় ইংরেজবাজার থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত।









