ভাই না ভাইপো, মমতাকে আল্টিমেটাম কল্যাণের

0
25
ছবি সৌজন্যে : নিজস্ব

ভাই না ভাইপো, নেত্রী দিদিকেই আল্টিমেটাম দিয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট করে বলেছেন রক্তের সম্পর্কের অভিষেক বন্দ্যোপাধ্যায়, নাকি ৪০ বছরের দলের অনুগত সৈনিক কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায়কে ঠিক করুন, তিনি কার পাশে থাকবেন। স্পষ্ট জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনও মামলা লড়বেন না। তবে তৃণমূলের অন্য মামলা লড়বেন। তিনি ৪৫ বছরের এই পেশার সঙ্গে যুক্ত, তাঁর সঙ্গে এমন ব্যবহার তিনি কোনওভাবে মেনে নেবেন না। তাঁর সঙ্গে ডাস্টবিনের মত ব্যবহার করা হচ্ছে। বস গিরি কোনওভাবেই তিনি মানবেন না। তৃণমূল কংগ্রেসের পরাজয়ের জন্য দায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঔদ্ধত্ব। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি কাজ করতে পারছেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পদ থেকে সরাতেই হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই তাঁকে চোর চোর শুনতে হচ্ছে। দলের হারের দায় অভিষেককেই নিতে হবে। প্রসঙ্গত বৃহস্পতিবার সইজালকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানিতে ছিলেন আইনজীবী অয়ন ভট্টাচার্য।

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি বুধবার রাতে তাঁর ছেলেকে ফোন করে জানানো হয় জুনিয়র থেকে জুনিয়রস্য অয়ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা লড়বেন। এরপরেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে আর কোনও মামলা লড়বেন না।