গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home Jalpaiguri প্রেমে বাধায় দাদাকে ১৮ বার কোপ, ভাইয়ের মৃত্যুদণ্ড 

    প্রেমে বাধায় দাদাকে ১৮ বার কোপ, ভাইয়ের মৃত্যুদণ্ড 

    0
    125
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ব্যর্থ প্রেমের জ্বালায় প্রকাশ্যেই মামাতো দাদাকে ১৮ বার অস্ত্রের আঘাত করে খুন করেছিল ভাই। মৃত্যু নিশ্চিত করতে ১৮ বার দাদাকে আঘাত করে হার্ট, লিভার, কিডনি ছিন্নভিন্ন করে দেয় অভিযুক্ত।
    নৃশংস হত্যাকাণ্ডকে বিরল থেকে বিরলতম আখ্যা দিয়ে ভাইকে ফাঁসির সাজা দিয়েছে আদালত। আদালত সুত্রে জানা গেছে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের ভক্তিনগর থানার শান্তিনগর এলাকার বাসিন্দা শঙ্কর দাস ও সুরেশ রায় সম্পর্কে মামাতো-পিসতুতো ভাই। অভিযোগ, মামাতো দাদা শঙ্করের বাড়ির কাছে থাকা একটি মেয়েকে উত্যক্ত করত পিসতুতো ভাই সুরেশ। মেয়েটির পরিবার শঙ্করকে অভিযোগ করলে সে সুরেশকে বকা দেয়। দাদার বকা খেয়ে মেয়েটিকে উত্যক্ত করা বন্ধ করে ওই যুবক।
    এরপর মেয়েটির বিয়ে হয়ে যায়। সেই খবর পাওয়ার পর ২০২১ সালের মার্চ মাসে সকালবেলা দাদা শংকরের ওপর চড়াও হয় ভাই সুরেশ। শুরু হয় বচসা। এরপর প্রকাশ্য দিবালোকে দাদাকে কুপিয়ে খুন করে।