গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Sports প্যালেসকে হারিয়ে জয় ইউনাইটেডের

    প্যালেসকে হারিয়ে জয় ইউনাইটেডের

    0
    47
    ছবি সৌজন্যে : এক্স

    ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচ। ক্রিস্টাল প্যালেসের চেয়ে একটু বেশিই এডভান্টেজ পাবে ম্যানচেস্টার ইউনাইটেড,এমনটা ধারণা করা হলেও প্রিমিয়ার লিগের ম্যাচে প্রথমার্ধ একান্তই নিজেদের করে নেয় এডি হাউয়ের প্লেয়াররা। তবে দ্বিতীয়ার্ধে একচেটিয়া রাজত্ব ছিল স্বাগতিকদের। ঘরের মাঠে রোমাঞ্চকর ২-১ ব্যবধানে জয়ে স্বস্তি অল রেডস শিবিরে। স্বাগতিকদের হয়ে গোল দুটি করেন ব্রুনো ফার্নান্দেজ ও ব্রেঞ্জামিন সেসকো।

    ক্রিস্টাল প্যালেসের গোলটি ছিল ম্যাক্সেন্স ল্যাক্রোইক্সের।লিগে একই সময় অনুষ্ঠিত হয় আরও দুটি ম্যাচ। টটেনহাম হটস্পারকে ২-১ গোলে হারায় ফুলহাম। ব্রাইটনের কাছে ২-১ গোলে হারে নটিংহাম ফরেস্ট।ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জয়ে ২৮ ম্যাচে ম্যান ইউনাইটেডের পয়েন্ট এখন ৫১। ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচ ঘড়ির মাত্র ৪ মিনিটে পিছিয়ে পড়ে ম্যান ইউনাইটেড।ডি বক্সের মধ্যে ইয়োরোকে ফাঁকি দিয়ে জনসনের কর্নার কিক দারুণ হেডারে জালে জড়ান ম্যাক্সেন্স ল্যাক্রোইক্স। প্রথমার্ধে এটাই ছিল একমাত্র গোল। এই অর্ধে তিনটি অন-টার্গেট শট নিয়েও কাজে লাগাতে পারেনি ম্যান ইউনাইটে। দুটি অন-টার্গেট শটের একটি থেকে গোল আদায় করে ক্রিস্টাল প্যালেস। দ্বিতীয়ার্ধের শুরুতেই নাগালে বল পেয়ে যান ব্রায়ান এমবউমো। ক্যামেরুন ফরোয়ার্ড বল দিয়ে প্যানাল্টি বক্সে ডুকেও পড়েন। প্রতিপক্ষের রক্ষণদেয়ালের সামনে এসে গড়বড় করে বসেন।

    তাতে শোধ নিতে একটু বেশিই দেরি হয় ম্যান ইউনাইটেডের। ৫২ মিনিটে অ্যাটাকিং মুহুর্তে কুনহাকে বক্সের ভেতর টেনে ফেলে দেন ম্যাক্সেন্স ল্যাক্রোইক্স। পরবর্তীতে ভিএআর চেকে ইউনাইটেডের পক্ষে সিদ্ধান্ত দেন রেফারি। আর স্পট কিকে সফলতা পান ব্রুনো ফার্নান্দেজ। দলকে সমতায় ফেরান পর্তুগিজ মিডফিল্ডার।