
হিংসাপ্রবণ মুর্শিদাবাদের স্থায়ী বিএসএফ ক্যাম্পের যখন দাবি তুলেছেন ঘরছাড়ারা। তখন বুধবারের পর বৃহস্পতিবারও মুখ্যমন্ত্রীর আক্রমণে বিএসএফ। মুর্শিদাবাদের অশান্তির প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন কেউ কেউ বাইরে থেকে অত্যাচার করেছে। তার মধ্যে পোশাকধারী আছে। কিন্তু তাঁরা আমাদের কেউ নয়। মণিপুর, ত্রিপুরা, অসমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যান। বর্ডার তো আর রাজ্যের হাতে নেই।
আগে বর্ডারের ৫ কিলোমিটার পর্যন্ত বিএসএফের অধীনে ছিল। এখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আইন করে ৫০ কিলোমিটার করে দিয়েছেন। সেখানকার মানুষের সঙ্গে দেখা করাও বন্ধ হয়ে গিয়েছে। রাজ্যের হাত থেকে ৫০ কিলোমিটার কেড়ে নেওয়া হয়েছে।
বাইরের থেকে কেউ এলে রাজ্য পুলিশের হাতে তথ্য থাকত। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রক এখন আর সেই তথ্য রাজ্যের অফিসারদের দেয় না। রেলও তাই। তারপরে রাজ্যের দায় কিভাবে থাকতে পারে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।








