গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Alipurduar চিকেন নেকের নিরাপত্তায় বিএসএফ-র মক ড্রিল

    চিকেন নেকের নিরাপত্তায় বিএসএফ-র মক ড্রিল

    0
    768
    ছবি সৌজন্যে : নিজস্ব

    চিকেন নেকের নিরাপত্তায় তিস্তা সেতু এলাকায় বিএসএফের তরফে মক ড্রিল করা হয়েছে। যৌথ মহড়ায় একাধিক দফতরও।

    উত্তরবঙ্গের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকেন নেক এলাকার নিরাপত্তা আরও জোরদার করতে জলপাইগুড়ির তিস্তা সেতু সংলগ্ন এলাকায় বিশেষ মক ড্রিল ও কো-অর্ডিনেশন মিটিং করেছে বিএসএফ। বর্ষা শুরুর আগেই বিপর্যয় মোকাবিলা ও জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি খতিয়ে দেখতে এই যৌথ মহড়ার আয়োজন করা হয়। কর্মসূচিতে বিএসএফ-র পাশাপাশি পুলিশ, দমকল বিভাগ, স্বাস্থ্য দপ্তর, সিভিল ডিফেন্স, সেচ দফতর, শিক্ষা দফতর-সহ একাধিক সরকারি বিভাগের আধিকারিকরা উপস্থিত ছিলেন। সীমান্ত নিরাপত্তা ও বিপর্যয় মোকাবিলায় সমন্বিত প্রস্তুতির উপর বিশেষ গুরুত্ব দিয়েই এই মহড়া পরিচালনা করা হয় বলে জানিয়েছে প্রশাসন।

    তিস্তা সেতুর মতো গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থাকে কেন্দ্র করে সম্ভাব্য জঙ্গি হামলা, বড়সড় দুর্ঘটনা কিংবা প্রাকৃতিক বিপর্যয়ের পরিস্থিতিতে কীভাবে দ্রুত উদ্ধারকাজ চালানো হবে, আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হবে এবং সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হবে, তারই বাস্তব অনুশীলন করা হয় এই মক ড্রিলে। আগুন নিয়ন্ত্রণ, নিরাপত্তা বলয় তৈরি এবং বিভিন্ন দপ্তরের মধ্যে দ্রুত সমন্বয় বজায় রাখার দিকেও বিশেষ নজর দেওয়া হয়।