
ভোট পরিস্থিতি দেখতে সকাল থেকেই জেলায় জেলায় বিভিন্ন ভোটকেন্দ্রে ঘুরেছেন বাহিনীর প্রধানরা। দক্ষিণ ২৪ পরগনার ডায়মণ্ড হারবারে বাহিনীর কাজের তদারকি করেছেন ডিজি সিআরপিএফ জিপি সিং।
উত্তরপ্রদেশের থেকে আসা আইপিএস তথা পুলিশ অবজার্ভার অজয়পাল শর্মার সঙ্গে বৈঠকও করেন তিনি। এদিকে উত্তর ২৪ পরগনার নোয়াপাড়া সহ বিভিন্ন এলাকায় ঘুরেছেন ডিজি বিএসএফ প্রবীণ কুমার। কার্যত সাঁজোয়া গাড়ি নিয়ে ঘুরেছেন বাহিনীর প্রধানরা।
এদিকে অবাধ সুষ্ঠু নির্বাচনের ফলতার রাস্তায় ছিল বাহিনী। যেখানে অশান্তির খবর মিলেছে সঙ্গে সঙ্গে অ্যাকশন নেমে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন।





