৪ লাখ অনুপ্রবেশকারীকে ওপারে পাঠিয়েছে বিএসএফ: শুভেন্দু

0
102
ছবি সৌজন্যে :ফেসবুক

সারা দেশ থেকে ৪ লাখ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ওপারে পাঠিয়েছে বিএসএফ। দাবি করেছেন শুভেন্দু অধিকারী। তারাতলায় ভাষা সন্ত্রাসের নামে রাজনৈতিক অপসংস্কৃতির প্রতিবাদে বিজেপির সভা থেকে গর্জে উঠেছেন রাজ্যের বিরোধী দলনেতা তিনি বলেছেন এসআইআর হলে বাকিটাও হয়ে যাবে।

তিনি আরও বলেছেন এরাজ্যে এক কোটি বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান ঢুকেছে। অভিযোগ করেছেন দক্ষিণ ২৪ পরগনা থেকে মুর্শিদাবাদ, মালদার ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গিয়েছে।

তাঁর সাফ কথা ভোটার লিস্টে বাংলাদেশি অনুপ্রবেশকারী, রোহিঙ্গারা থাকবে না। ভাষা সন্ত্রাসের নামে তৃণমল যে ভাগ করতে চাইছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।