গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Hooghly অপারেশন সিঁদুর, অনিশ্চয়তায় পূর্ণমের পরিবার

    অপারেশন সিঁদুর, অনিশ্চয়তায় পূর্ণমের পরিবার

    0
    146
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ভারতের প্রত্যাঘ্যাত অপারেশন সিঁদুর-এ অনিশ্চয়তার মেঘ রিষড়ার সাউ পরিবারে। বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ পাকিস্তান রেঞ্জার্সদের হাতে ১৫ দিন ধরে বন্দি রয়েছেন।
    পাল্টা এক পাক রেঞ্জার্সকে বন্দি করেছে বিএসএফও। আর তাতেই আশার আলো দেখছিলেন পূর্ণম কুমারের পরিবার। কিন্তু মঙ্গলবার মধ্যরাতে ভারতের প্রত্যাঘ্যাতে কার্যত অনিশ্চয়তার মধ্যে পড়েছেন পূর্ণম কুমারের অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী। স্বামীর চিন্তায় চোখে জল নিয়ে বলছেন এখন আর কোনও আশা নেই। যুদ্ধ বেধে গিয়েছে। পাকিস্তান হয়ত আর তার স্বামীকে ছাড়বে না। রজনী নিজে গিয়ে বিএসএফ-র হেড কোয়ার্টারে শীর্ষ কর্তাদের সঙ্গে কথা বলে এসেছেন।
    তার পরে ৮ দিন কেটে গিয়েছে। এবার তিনি চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে তাঁর অবস্থার কথা জানাতে।