গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National সংঘর্ষবিরতি চুক্তি ভেঙে হামলা, জম্মুতে শহিদ বিএসএফ জওয়ান

    সংঘর্ষবিরতি চুক্তি ভেঙে হামলা, জম্মুতে শহিদ বিএসএফ জওয়ান

    0
    99
    ছবি সৌজন্যে : এক্স
    সংঘর্ষবিরতির বিরতিরও পরও পাক হামলায় সীমান্তে শহিদ হয়েছেন বিএসএফের এক সাব-ইন্সপেক্টর মহম্মদ ইমতিয়াজ। আরও ৭ জন আহত হয়েছেন বলেও জানা গেছে। জম্মু-কাশ্মীরের আরএস পুরা সেক্টের পাক হামলা সামাল দিচ্ছিলেন মহম্মদ ইমতিয়াজ সহ অন্যান্যরা।
    সেখানেই তাঁর মৃত্যু হয়েছে। নিজেদের সোশ্যাল মিডিয়ায় এই মৃত্যুর খবর নিশ্চিত করেছে বিএসএফ জম্মু। শনিবার সন্ধ্যায় জম্মু-কাশ্মীর সীমান্তে গুলির আওয়াজ পাওয়া গেছে। শুধু তাই নয়, জম্মু-শ্রীনগর সহ একাধিক এলাকায় সাইরেন বাজাতে হয়েছে এবং সেখানে ড্রোন হামলা হয়েছে বলে সূত্রের খবর।
    জম্মু-কাশ্মীরের বারামুল, বদগামেও গুলির আওয়াজ পাওয়া গেছে। ভূ-স্বর্গ ছাড়াও রাজস্থানের বাজমেড়ে সাইরেন বাজানো হয়েছে। সেখানেও ব্ল‍্যাকআউট করে দেওয়া
    হয়েছে।