মুক্তি পাননি বিএসএফ জওয়ান, রবিবার পাঠানকোট যাচ্ছেন স্ত্রী

0
240
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

ফ্ল্যাগ মিটিং হলেও স্বামীর মুক্তির দিনক্ষণ নিয়ে বিএসএফ এখনও আশ্বস্ত করতে পারেনি। এই অবস্থায় পাঠানকোট যাচ্ছেন পাকিস্তানের হাতে বন্দি বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউয়ের স্ত্রী। মঙ্গলবার রাতেও স্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন পূর্ণম কুমার সাউ।

অন্তঃসত্ত্বা স্ত্রীকে জানিয়েছিলেন বুধবার ফের কথা বলবেন। আর কিছুদিন পরে ছুটি নিয়ে বাড়ি ফেরার কথাও বলেছিলেন। কিন্তু মঙ্গলবার শেষবার কথা বলার পর কেটে গিয়েছে ৪ দিন। এখনও পাকিস্তানের তরফে পূর্ণম কুমার সাউকে মুক্ত করেনি। বিএসএফ ফ্ল্যাগ মিটিং করলেও এখনও কোনও সুরাহা হয়নি। এই পরিস্থিতিতে রবিবার পাঠানকোট যাচ্ছেন পূর্ণম কুমার সাউয়ের স্ত্রী। বিএসএফের তরফে বারবার আশ্বস্ত করা হলেও আর ধৈর্য ধরতে পারছেন না তাঁরা। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর প্রত্যাঘাতের দাবি জোরালো হচ্ছে দেশজুড়ে। ইতিমধ্যে কঠোর পদক্ষেপ নিতে শুরু করেছে কেন্দ্র। এই পরিস্থিতিতে পাঞ্জাবের ফিরোজপুরে ভুল করে সীমান্তের ওপারে যেতেই পার্ক রেঞ্জার্সের হাতে আটক হয়েছেন বিএসএফ জওয়ান পিকে সাউ। পাকিস্তানের তরফে চোখ বাঁধা পূর্ণম কুমার সাউয়ের ছবি পোস্ট হতেই ঘুম উড়েছে হুগলির রিষড়ার সাউ পরিবারের।

এরইমধ্যে বিএসএফ-র ডিজি-র সঙ্গে কথা বলেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নিজেই জানিয়েছেন ডিজি তাঁকে জানিয়েছেন পূর্ণম সুস্থ রয়েছেন। তাকে দেশে ফেরাতে সব ধরণের চেষ্টা করা হচ্ছে।