
কোচবিহারের শীতলকুচি সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশি অনুপ্রবেশ রুখে দিয়েছে বিএসএফ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে পশ্চিম সাঙ্গারবাড়ি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের বিরুদ্ধে কয়েকজনকে ভারতের সীমান্ত দিয়ে ঢোকানোর চেষ্টা করে। বিএসএফ-র দাবি বিজিবি-কে বাধা দেওয়া হয়। সীমান্তে কাঁটাতারের এপারে কাজ করার সময় এই ঘটনা ঘটে বলে অভিযোগ স্থানীয়দের।
অভিযোগ, বুধবার বিজিবি কয়েকজনকে সীমান্ত দিয়ে ভারতে ঢোকানোর চেষ্টা করে। সঙ্গে সঙ্গে স্থানীয় কৃষকরা বিএসএফ-কে নালিশ করলে বিজিবি-কে বাধা দেওয়া হয়।








