
অনুপ্রবেশকারীদের নিরাপত্তা দেওয়া হচ্ছে। অমিত শাহ-র বিরোধীদের আক্রমণের দিনেই অনুপ্রবেশকারীদের দেশে ঢোকানোর দায় বিএসএফেরও বলে বিস্ফোরক অভিযোগ করেছেন দিলীপ ঘোষ। শুক্রবার বসিরহাটে গিয়েছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
সেখানে বাংলাদেশি অনুপ্রবেশ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেছেন সীমান্তে বিএসএফ এবং রাজ্যে পুলিশ। তাহলে কিভাবে এত অনুপ্রবেশকারী দেশের ভিতরে ঢুকল। যেখানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে রাজ্য বিজেপির সব নেতৃত্ব বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বাড়বাড়ন্তের জন্য তৃণমূলকে প্রায় প্রতিদিন আক্রমণ করছেন।
সেখানে দিলীপ ঘোষ সরাসরি অভিযোগ করেছেন পুলিশ এবং বিএসএফ টাকার জন্য এসব করে। এদের জন্যই এত সমস্যা। সাধারণ মানুষের এতে কোনও দায় নেই।








