
ফের সীমান্তে এক পাক অনুপ্রবেশকারীকে গুলি করে মেরেছে বিএসএফ। জানা গিয়েছে জম্মু-কাশ্মীর হতে ভারতে ঢোকার চেষ্টা করছিল সন্দেহভাজন পাক অনুপ্রবেশকারী। কিন্তু সীমান্তে টহলরত বিএসএফ জওয়ানদের নজরে পড়তেই ওই অনুপ্রবেশকারীকে আটকানোর চেষ্টা করেন। তাকে সতর্ক করেন। কিন্তু তারপরেও সতর্কবার্তা উপেক্ষা করে এগোতে শুরু করতেই গুলি চালান বিএসএফ জওয়ানরা।
আর তাতেই মৃত্যু হয়েছে ওই অনুপ্রবেশকারীর। বিএসএফ এক বিবৃতি জারি করে জানিয়েছে, ৪ এপ্রিল মধ্যরাতে যখন জওয়ানরা টহল দিচ্ছিলেন, সেই সময় তাঁরা দেখেন এক ব্যক্তি ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছেন। বারবার সতর্ক করা হয়েছিল। কিন্তু তারপরেও এগোনোর চেষ্টা করেন। বিপদের আশঙ্কা করেই ওই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় তাঁর।
