রোমান্টিক পোজে জয়া আহসান

0
190
ছবি সৌজন্যে :ফেসবুক

বাংলাদেশের নায়িকা জয়া আহসান এখন তাই ভীষণ ব্যস্ত প্রমোশনে। সিনেমার প্রচারের অংশ হিসেবে সম্প্রতি একটি ফটোশুটে অংশ নেন। জয়ার সঙ্গে রোমান্টিক পোজে সহশিল্পী চন্দন রায় সান্যাল, যা দেখে চমকে গেছে দর্শক, ফ্যান ফলোয়াররা।

প্রকাশিত ছবিগুলোর মধ্যে একটিতে দুজনকে একটি বাথটাবে রোমান্টিক পোজে দেখা গেছে। অপর ছবিতে সুইমিংপুলে দেখা গেছে। ছবিগুলো বেশ সাড়া ফেলেছে দু’ বাংলার দর্শকদের মাঝে।এই ছবির মাধ্যমে প্রথমবার চন্দন রায়ের সঙ্গে কাজ করেছেন জয়া। সিনেমাটিতে রয়েছে দুজনের বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্যও।এ নিয়ে জয়ার বক্তব্য, তাঁর কিছুই মনে হয় না। কারণ, এরকম দৃশ্যের জন‌্য খুব কমফোর্ট জোন তৈরি করা হয়েছিল। আর জানতেন টোনিদা খুব অ‌্যাসথেটিক‌্যালি শুট করবে। ফলে তাঁর চেয়ে অনেক বেশি চিন্তা ছিল টোনিদার, নায়িকা জয়া আহসান একেবারেই চিন্তা করেন নি।তবে অনিরুদ্ধ রায়চৌধুরীর পরিচালনায় এটি জয়ার দ্বিতীয় সিনেমা।এর আগে নির্মাতা অনিরুদ্ধ রায়চৌধুরীর কড়ক সিং দিয়ে বলিউডে অভিষেক হয় জয়া আহসানের। অভিনেত্রী জানিয়েছেন, ডিয়ার মা ছবির চিত্রনাট্য তিনি পেয়েছিলেন নিজের জন্মদিনে, পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরীর উপহার হিসেবে।এদিকে,কলকাতায় জয়ার আরও কিছু সিনেমার খবর পাওয়া গেছে।

সম্প্রতি তিনি শেষ করেছেন কৌশিক গাঙ্গুলির ,আজও অর্ধাঙ্গিনী’র শুটিং। এছাড়াও আগামী ১ আগস্ট মুক্তি পাচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত ,পুতুলনাচের ইতিকথা।