
বিরতি ভেঙে বিটিএস ফিরছে কবে,তা নিয়ে ব্যান্ডটির ফ্যান ফলোয়ারদের মধ্যে জল্পনার শেষ নেই। ফ্যানরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় আছেন।অবশেষে অপেক্ষার পালা শেষ হচ্ছে।
বিটিএসের মূল প্রতিষ্ঠান হাইবের বরাতে কোরিয়া হেরাল্ড জানিয়েছে, আগামী বছরের মার্চে ফিরছে বিটিএস। এর আগে,বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষ করেছেন আরএম, জিন, জে–হোপ, জিমিন, ভি ও জাংকুক। শেষ সদস্য হিসেবে ফিরবেন সুগা ক দিনের মধ্যে।হাইবের এক কর্তা বলেছেন, বিটিএস মার্চে ফিরবে। এ ছাড়া বিদেশি আরও দুটি সূত্রও বলেছে,নতুন বছরে বিটিএস পুরো দল নিয়ে কাজ শুরু করবে।একটি সূত্র জানিয়েছে, মার্চের মাঝামাঝি সময়ে ফিরতে পারে ব্যান্ডটি।হাইব আগেই জানিয়েছে, সামরিক সেবা শেষে সদস্যদের প্রস্তুতির জন্য সময় লাগবে। তাই দ্রুত নয়, একটু সময় নিয়েই ফিরবে বিটিএস।বিটিএসের ম্যানেজমেন্ট সংস্থা বিগ হিট বলছে, এখনো আনুষ্ঠানিক কোনো তারিখ ঠিক হয়নি। এদিকে,হাইবের আরেক গ্রুপ ,টুমরো টুগেদারও আগামী বছরের মার্চে ফিরবে। তবে বিটিএস নাকি টুমরো টুগেদার,কোন ব্যান্ড আগে ফিরবে, তা এখনো জানা যায়নি।হাইবের আরেক গ্রুপ এনহাইপেন প্রথমে মার্চে ফেরার পরিকল্পনা করলেও বিটিএসের কারণে সেটা এগিয়ে জানুয়ারিতে নিয়ে এসেছে। এর মধ্যে বিটিএস তারকা জিন ২৮ জুন থেকে তাঁর একক কনসার্ট ট্যুর শুরু করতে যাচ্ছেন, যা চলবে ১০ আগস্ট পর্যন্ত।
এ সময়ের মধ্যে বিটিএসের ফেরার সম্ভাবনা কম, তবে ফ্যান ফলোয়ারদের জন্য প্রি-রিলিজ সিঙ্গেল বা অন্য কোনো চমক থাকতে পারে।








