
বিশ্বজুড়ে জনপ্রিয়তার নতুন মাইলফলক ছুঁলেন বিটিএসের সদস্য কিম তেহ্যুং, যিনি ভি নামেই বেশি পরিচিত। ২০২৫ সালের গুগলের সবচেয়ে বেশি খোঁজা সেলিব্রিটি তালিকায় চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছেন এই কে-পপ তারকা। সম্প্রতি প্রকাশিত হয়েছে এই তালিকা।
তালিকায় ভি একমাত্র কোরিয়ান সেলিব্রিটি হিসেবে স্থান পেয়েছেন।চতুর্থ স্থানে উঠে আসতে গিয়ে তিনি পেছনে ফেলেছেন ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে। তবে তাঁর আগে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প, ইলন মাস্ক এবং টেইলর সুইফট।গুগলের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ভি-ই ছিলেন সবচেয়ে বেশি খোঁজা কে-পপ তারকা। বছরের প্রথমার্ধ থেকেই তিনি এই তালিকায় শীর্ষে ছিলেন এবং পুরো বছরজুড়ে ফ্যানদের আগ্রহ ধরে রাখতে সক্ষম হন।বিশেষজ্ঞদের মতে, জুন মাসে সামরিক বাহিনী থেকে অব্যাহতি এবং বিটিএসের অন্যান্য সদস্যদের সঙ্গে পুনর্মিলনের পর তাঁর জনপ্রিয়তা আরও নতুন উচ্চতায় পৌঁছে।ফিরে আসার পর থেকেই ভি ফ্যাশন উইক, আন্তর্জাতিক ফটোশুট এবং বিভিন্ন সোলো প্রজেক্টে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।
পাশাপাশি বিটিএসের দলীয় কার্যক্রমেও আবার যুক্ত হয়েছেন তিনি।এদিকে,২০২৫ সালের গুগলের সবচেয়ে বেশি খোঁজা সেলিব্রিটি তালিকায় যথাক্রমে রয়েছেন,ডোনাল্ড ট্রাম্প, ইলন মাস্ক, টেইলর সুইফট, বিটিএসের ভি, ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসি, ড্রেক, কেন্ড্রিক লামার, বিয়াঙ্কা সেনসোরি ও বিনেশ ফোগাট।
