বাজেট : ১ কোটি জেনেক্স-র নতুন কর্মসংস্থান নির্মলার 

0
139
Budget  1 crore to create new employment for Genex
Budget 1 crore to create new employment for Genex
বাজেটে দেশের এক কোটি জেনেক্স-র জন্য নতুন কর্মসংস্থানের ঘোষণা করেছেন  কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
মঙ্গলবার দেশের বাজেট ঘোষণা করতে গিয়ে ন’টি মূল অগ্রাধিকারের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। তারমধ্যে অন্যতম বেকারত্ব দূরীকরণ।নির্মলা সীতারমন জানিয়েছেন, আগামী ৫ বছরে দেশের এক কোটি তরুণ-তরুণীকে ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হবে অন্তত ৫০০টি শীর্ষস্থানীয় সংস্থায়। ইন্টার্নশিপ চলাকালীন পাঁচ হাজার টাকা করে ইন্টার্নশিপ ভাতা এবং থেকে ছ’হাজার টাকার এককালীন ভাতা পাবেন তরুণ-তরুণীরা।কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি তহবিল থেকে এই খরচ করতে হবে।পাশাপাশি আগামী পাঁচ বছরে তরুণ-তরুণীদের দক্ষতা বৃদ্ধির জন্য ১.৪৮ লাখ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ২০ লাখ তরুণ কর্মী এর সুবিধা পাবেন। অর্থমন্ত্রী আরও জানিয়েছেন, যারা প্রথম চাকরিতে ঢুকছেন, তাদের প্রভিডেন্ট ফান্ডে এক মাসের বেতন দেওয়া হবে। ৩ কিস্তিতে ৫০ হাজার টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। মহিলা কর্মীদের জন্য শিল্পক্ষেত্র এবং আইটি হাবগুলিতে ওমেন হস্টেল এবং ক্রেশ তৈরি করা হবে। দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণে সাড়ে ৭ লাখ টাকা পর্যন্ত দক্ষতা উন্নয়ন ঋণের ব্যবস্থা করবে সরকার। এমএসএমই-র জন্য মুদ্রা লোনর পরিমাণ ১০ লাখ টাকা থেকে বাড়িয়ে ২০ লাখ টাকা করা হয়েছে। কর্মসংস্থানের লক্ষ্যে একদিকে যেমন দক্ষতা উন্নয়নে জোর দেওয়া হবে, তেমনই সাহায্য করা হবে ছোট ছোট স্টার্ট আপ সংস্থাকে।