
বাজেটে রেলের জন্য বাড়তি কোনও বরাদ্দও করল না কেন্দ্রীয় সরকার। বরংএই নিয়ে পর পর দু’বছর রেলের বাজেট বরাদ্দ আটকে রইল ২.৫২ লাখ কোটি টাকায়।
শনিবার সংসদে তৃতীয় এনডিএ সরকারের প্রথম বাজেট পেশ হয়। সেখানে রেলের জন্য মোট বরাদ্দ নিয়ে কিছু জানাননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তবে বক্তৃতার পর সাংবাদিক বৈঠকে রেলের বাজেট বরাদ্দ প্রকাশ করা হয়, তাতে এর বিশদ উল্লেখ ছিল। আগের বছরের মতে, ২০২৫-’২৬ অর্থবর্ষেই রেলের জন্য একই পরিমাণ টাকা বরাদ্দ করা হয়েছে বাজেটে। ট্রেন যাত্রায় নিরাপত্তার কথা যদিও উল্লেখ করা হয়েছে বাজেটে। কিন্তু দেশের বিপুল সংখ্যক মানুষ যে রেলের উপর নির্ভরশীল, তার বাজেট বরাদ্দ কেন বাড়ানো হল না, প্রশ্ন উঠতে শুরু করেছে।২০২৫-’২৬ব অর্থবর্ষে রেলমন্ত্রকের অভ্যন্তরীণ ও অতিরিক্ত বাজেট সম্পদও একই রয়েছে, ১৩ হাজার কোটি টাকা। ২০২৪-’২৫ সালেও তা একই ছিল। ২০২৩-’২৪ সালে ছিল ৫২ হাজার ৭৮৩ কোটি টাকা। বলা হয়েছে, ২০২৫-’২৬ সালে বাজেট বরাদ্দর ২.৫২ লাখ কোটি থেকেই খরচখরচা চালানো হবে।
রেলের লাইন পাততে, ওয়াগন, সিগনাল ট্রেন তৈরিতে এবং বিদ্যুৎসংযোগ স্থাপনেই খরচ হবে ওই টাকা। কিন্তু রেল নিয়ে কোনও উল্লেখযোগ্য ঘোষণাই হল না এবারের বাজেটে।
