গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Kolkata বাজেট-মন্ত্রিসভার সম্প্রসারণের আগে রাজ্যপালের কাছে মুখ্যমন্ত্রী

    বাজেট-মন্ত্রিসভার সম্প্রসারণের আগে রাজ্যপালের কাছে মুখ্যমন্ত্রী

    0
    12
    ছবি সৌজন্যে : নিজস্ব

    মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার লোকভবনে গিয়ে রাজ্যপাল আর এন রবি-র সঙ্গে সাক্ষাৎ করেছেন শুভেন্দু অধিকারী। মন্ত্রিসভার সম্প্রসারণ, নতুন সরকারের পূর্ণাঙ্গ বাজেটে আগে লোকভবনে গিয়েছেন মুখ্যমন্ত্রী।

    এর আগে ৮ মে শুভেন্দু অধিকারীর নাম মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণার হওয়ার দিনই লোকভবনে গিয়ে সরকার গঠনের দাবিপত্র পেশ করেছিলেন। বুধবার দুপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লোকভবনে পৌঁছলে তাঁকে ফুল দিয়ে স্বাগত জানিয়েছেন রাজ্যপাল আর এন রবি। দুজনের মধ্যে একান্তে বেশকিছুক্ষণ কথা হয়েছে। ইতিমধ্যে রাজ্য সরকার নতুন কিছু জনকল্যাণমূলক কাজ নিয়ে সিদ্ধান্ত নিয়েছে। একাধিক প্রকল্পের কাজ শুরু হয়েছে। আগামী মাসে রাজ্য সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট।

    এছাড়া মন্ত্রিসভা সম্প্রসারণের পর নতুন মন্ত্রীদের রাজভবনে শপথের বিষয়টিও রয়েছে। রাজ্যপালের সঙ্গে আলোচনায় এই বিষয়গুলো উঠে আসতে পারে।