গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Kolkata দেশের ভবিষ্যতের কথা চিন্তা করেই বাজেট : রাজ্যপাল

    দেশের ভবিষ্যতের কথা চিন্তা করেই বাজেট : রাজ্যপাল

    0
    66
    ছবি সৌজন্যে : নিজস্ব

    দেশের ভবিষ্যতের কথা চিন্তা করেই বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বক্তব্য রাজ্যপাল সি ভি আনন্দ বোসের।

    তাঁর কথায় এই বাজেটে দেশের সার্বিক উন্নয়নের দিশা রয়েছে। শিল্প, শিক্ষা থেকে পর্যটন সবক্ষেত্রেই বিকশিত হবে। তাঁর কথায় বিভিন্ন ফ্রেট করিরড থেকে হাইস্পিড রেল করিডরের ঘোষণা সেই লক্ষ্যে ঘোষণা করা হয়েছে। এর ফলে একদিকে যেমন শিল্পায়ন হবে অন্যদিকে কর্মসংস্থানও বাড়বে। সমাজের সবস্তরের মানুষ উপকৃত হবে। তাঁর কথায় যুবসমাজের উন্নয়নের লক্ষ্যেই এই বাজেট করা হয়েছে। অ্যানিমেশন, এআই নিয়ে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। এরফলে যুব সমাজ উপকৃত হবে। লাখপতি দিদির মাধ্যমে মহিলাদের উন্নয়নের কথা বলা হয়েছে। রাজ্যপাল আরও বলেছেন দেশের অর্থব্যবস্থার আরও উন্নতি হবে।

    মানুষ কেন্দ্রীয় অর্থব্যবস্থা গড়ার স্বপ্নপূরণ করবে এই বাজেট। রাজস্ব ঘাটতি কমানো, মুদ্রাস্ফিতি কমানোর ওপর জোর দেওয়া হয়েছে।