
ধর্মীয় স্থান রক্ষা সংবিধান স্বীকৃত হলেও রাজ্যে তা বিঘ্নিত হচ্ছে। এই অভিযোগে বিজেপির বিধায়করা মুলতুবি প্রস্তাব অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় খারিজ করতেই উত্তপ্ত বিধানসভা।
কাগজ ছিঁড়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন এরপর থেকে বিজেপি বিধায়কদের কোনও নথি দেওয়া হবে না। এরপরে ওয়াকআউট করে বিধানসভা গেটের বাইরে প্ল্যাকার্ড হাতে, কাগজ ছিঁড়ে বিক্ষোভদেখাতে থাকেন বিজেপি বিধায়করা। এরপর বিজেপি বিক্ষোভে যোগ দেন শুভেন্দু অধিকারী।
তিনি বলেছেন বুধবারও যাদবপুর এবং বিরোধী দলনেতা সহ বিজেপি বিধায়কদের ৪ বছরে ৯ মাস হাউসের বাইরে রাখার প্রতিবাদে মুলতুবি প্রস্তাব আনা হবে। বুধবার ব্যাপক বিক্ষোভের জন্য তৈরি থাকতে হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী।
