
এবার দেশে দাম কমছে টিভি, মোবাইল, ইলেকট্রিক গাড়ির। শনিবার চাকরিজীবীদের জন্য বাজেটে কল্পতরু হয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ক্ষুদ্র ও মাঝারি শিল্প, কৃষকদের জন্য ঋণের ঘোষণাও করেছেন তিনি।
সেই সঙ্গে একাধিক পণ্যে শুল্ক ছাড়ের কথাও জানিয়েছেন তিনি। সেই সিদ্ধান্তের জন্য একাধিক জিনিসের দাম কমতে চলেছে। ফলে স্বস্তির শ্বাস ফেলবেন মধ্যবিত্ত ক্রেতারা। নির্মলা সীতারামন ঘোষণা করেছেন,কোবাল্টের সমস্ত পণ্যকে করমুক্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এলইডি, জিঙ্ক, লিথিয়াম-আয়ন ব্যাটারির ছাঁট এবং ১২টি খনিজকে শুল্কমুক্ত করা হয়েছে। এছাড়াও বিদ্যুৎচালিত গাড়ির ব্যাটারি তৈরির জন্য ৩৫টি প্রয়োজনীয় সামগ্র এবং মোবাইল ফোনর ব্যাটারি তৈরির জন্য প্রয়োজনীয় ২৮টি পণ্যকেও করমুক্ত রাখা হয়েছে।ফলে গাড়ির দামও অনেকটাই কমে যাবে।
আমজনতার দৈনন্দিন ব্যবহারের একাধিক জিনিসের দামও কমতে পারে।এছাড়াও সস্তা হবে এলইডি এবং এলসিডি টিভি। মোবাইলের যন্ত্রাংশে শুল্ক কমায় দাম কমবে মোবাইলের।সস্তা হবে মেডিক্যাল এবং সার্জিক্যাল সরঞ্জামও।







