
রাতভর বৃষ্টির জেরে কলকাতা পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত গিরিশ পার্ক এলাকায় ১২ সুবীর চ্যাটার্জি রোডে একটি পুরানো পরিত্যক্ত ও বিপজ্জনক তিনতলা বাড়ির ওপরের একাংশ হঠাৎ করে ভেঙে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত প্রায় ১টা নাগাদ বিকট শব্দে বাড়িটির ছাদ ও ওপরের দেওয়াল ধসে পড়ে যায়। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে ওই বাড়িটিকে দীর্ঘদিন ধরেই বিপজ্জনক ঘোষণা করা হয়েছিল এবং এটি খালি অবস্থায় পড়েছিল। অন্যদিকে বিবি গাঙ্গুলি স্ট্রিটে, বউবাজার মার্কেটে ও পুরানো বিপজ্জনক বাড়ির একাংশ ভেঙে পড়েছে।
তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি।








