গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Sports সাকাকে হারানো বড় ধাক্কা : আর্সেনাল কোচ

    সাকাকে হারানো বড় ধাক্কা : আর্সেনাল কোচ

    0
    134
    ছবি সৌজন্যে : এক্স

    আর্সেনালের হয়ে ক্যারিয়ারের ২৫০তম ম্যাচ খেলতে নামছিলেন বুকায়ো সাকা।ক্রিস্ট্যাল প্যালেসের বিপক্ষে মাইলফলকের ম্যাচটা রাঙানোর লক্ষ্যেই হয়তো নেমেছিলেন তিনি। 

    তবে যেভাবে মাঠ ছেড়েছেন তা হয়তো স্বপ্নেও কল্পনা করেননি সাকা। ম্যাচের ২৫ মিনিটের সময় হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে মাঠ ছাড়েন আর্সেনালের ফরোয়ার্ড বুকায়ো সাকা। পরে তো শেলহার্স্ট পার্ক ছাড়েন ক্রাচে ভর করে। তার এমন দৃশ্য দেখার পরেই আঁচ করা গিয়েছিল লম্বা সময়ের জন্যই মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে। এবার সেই আশঙ্কাই প্রমাণিত হয়েছে। দীর্ঘদিনের জন্যই মাঠের বাইরে থাকতে হবে বুকায়ো সাকাকে। সাকার চোটের বিষয়টি নিশ্চিত করেছেন কোচ মিকেল আর্তেতা। শিষ্যর চোটকে বড় ধাক্কার উল্লেখ করে আর্সেনাল কোচ বলেছেন, ভালো সংবাদ নয়। বুকায়ো সাকা কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে যাচ্ছে। এটা বড় ধাক্কার,তবে ছাড়া ঘুরে দাঁড়ানো এখন চ্যালেঞ্জ।যথার্থই বলেছেন আর্তেতা। এই সিজনে সব মিলিয়ে মোট ৯ গোল ও ১৩ অ্যাসিস্ট করে দলের সেরা ফুটবলারও ২৩ বছর বয়স রাইট উইঙ্গার।

    তার না থাকাটা তাই নিশ্চিতভাবেই বড় ধাক্কার গানারদের। শোনা যাচ্ছে কমপক্ষে ৬ সপ্তাহ হতে পারে।