
সুপ্রিম নিষেধকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে ফতেহপুর জেলায় খুনের অভিযুক্তের পরিবারের সদস্যদের বাড়িয়ে বুলডোজার চালিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ ও প্রশাসন।
মঙ্গলবার ট্র্যাক্টর বাইক-কে রাস্তা না ছাড়ায় শ্যুটআউটের ঘটনা ঘটেছিল। এলাকার প্রাক্তন প্রধান মন্নু সিং ও তার সহযোগীদের বিরুদ্ধে এলোপাথাড়ি গুলি ছোঁড়ার অভিযোগ ওঠে। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে বুলডোজার অভিযানের দাবিতে সরব হয়েছিলেন গ্রামবাসীরা। এরপরই বুধবার অভিযুক্ত মন্নুর বোন ও ছেলে জ্ঞান সিং-এর বাড়ি ভাঙার কাজ শুরু করে দেয় পুলিশ ও প্রশাসন। যদিও পুলিশের দাবি ওই বাড়ি অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল, যার জেরেই তা ভেঙে ফেলা হয়েছে।
ইতিমধ্যেই খুনের ঘটনায় প্রাক্তন প্রধান-সহ ছয়জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে এবং তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
