
ডেডলাইন পার, সওকত মোল্লার ছেলে ইমরান মোল্লার ক্যাফে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার অন্তর্গত মৌখালি এলাকায় মাতলা নদীর চরে ছিল এই ক্যাফেটি।
নাম দেওয়া হয়েছিল অরণ্যের কূলে। এসডিপিও ক্যানিংয়ের উপস্থিতিতে বৃহস্পতিবার সকালে প্রশাসনের তরফে বুলডোজার নিয়ে গিয়ে ক্যাফে ভেঙে ফেলার কাজ শুরু হয়। অবৈধভাবে মাতলা নদীর চর দখল করে সওকত মোল্লার ছেলে ক্যাফেটি চালাচ্ছিলেন বলে অভিযোগ। প্রশাসনিক সূত্রে খবর ২৯ জুনই সংশ্লিষ্ট নির্মাণটি ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল। নির্দিষ্ট সময়ের মধ্যে মালিকপক্ষ সেই নির্দেশ কার্যকর না করায় প্রশাসন নিজেই ভাঙার কাজ শুরু করেছে। এই ভাঙার কাজে যে খরচ হবে, তা মালিকপক্ষের কাছ থেকেই আদায় করা হবে।
মৌখালিতে যখন ক্যাফে ভাঙার কাজ চলছে, তখন একটি ধর্ষণ মামলায় অভিযুক্ত হিসেবে জীবনতলা থানায় পুলিশি হেফাজতে রয়েছেন সওকত মোল্লা।
