গ্রাম থেকে শহর
News & Much More

32.7 C
Kolkata
32.7 C
Kolkata
More
    Home Hooghly কোন্নগরে তৃণমূলের পার্টি অফিসে বুলডোজার

    কোন্নগরে তৃণমূলের পার্টি অফিসে বুলডোজার

    0
    456
    ছবি সৌজন্যে : নিজস্ব
    রাজ্যে পালাবদলের পর বিভিন্ন বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এবার সরকারি জমিতে তৃণমূলের বেআইনি পার্টি অফিসের বিরুদ্ধে উত্তরপাড়ার বিধায়ক  দীপাঞ্জন চক্রবর্তী নিজে দাঁড়িয়ে বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে।
    হুগলি জেলার কোন্নগরের ২০ নম্বর ওয়ার্ডে তৃণমূলের পার্টি অফিসে চলেছে বুলডোজার। ভাঙা হয়েছে তৃণমূল কাউন্সিলর খোকন পালের বেআইনি নির্মাণ। সোমবার উত্তরপাড়ার বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী কোন্নগর পুরসভার চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নিয়ে হাজির হয় সেখানে, প্রথমে ফিতে জেলে জায়গাটি মাপেন ইঞ্জিনিয়াররা। তারপরে অবৈধভাবে গজিয়ে ওটা কাউন্সিলর কার্যালয় বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
    এদিকে, হকার উচ্ছেদের প্রতিবাদে ব্যান্ডেলে মিনাক্ষী মুখার্জির মিছিল আটকেছে পুলিশ।সাময়িক উত্তেজনা তৈরী হয়। পুলিশ জানায় মিছিলেন অনুমতি নেই।