
মুম্বইয়ের জুহুর যে পানশালায় সময় কাটিয়েছিলেন বিএমডব্লিউকাণ্ডের মূল অভিযুক্ত মিহির শাহ, সেই বারের অবৈধ অংশটি বুধবার সকালে বৃহন্মুম্বই পুরসভা বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে।প্রশাসনের তরফে জানানো হয়েছে, ওই পানশালা বেআইনি ভাবে তৈরি।
যারফলে সেটি ভেঙে দেওয়া হয়েছে। এদিকে মুম্বইয়ের বিএমডব্লিউকাণ্ডের চারদিন পর সাসপেন্ড করা হয়েছে অভিযুক্তের বাবা তথা শিণ্ডেসেনা নেতা রাজেশ শাহ-কে।মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে রাজেশকে দল থেকে সাসপেন্ড করেছেন। রাজেশ শাহ-কে মুম্বই পুলিশও গ্রেফতার করেছিল। আপাতত জামিনে মুক্ত রয়েছেন। রাজেশের পুত্র তথা বিএমডব্লিউকাণ্ডের মূল অভিযুক্ত মিহির শাহকে গ্রেফতার করা হয়েছে।মুম্বইয়ের বিএমডব্লিউকাণ্ডে শিণ্ডেসেনা নেতা রাজেশ শাহের পুত্র মিহির শাহ গ্রেফতারি এড়াতে সব রকম চেষ্টা করেছিলেন। পুলিশের চোখ এড়াবেন বলে দাড়িও কামিয়ে ফেলেছিলেন, যাতে ঝট করে তাঁকে দেখে কেউ চিনতে না পারেন। কিন্তু তাঁর কোনও কৌশল কাজে লাগেনি। মুম্বই পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। গত রবিবার মুম্বইয়ের ওরলিতে রাজেশের পুত্র মিহির বিএমডব্লিউ নিয়ে ধাক্কা মারেন একটি স্কুটিতে। সেই দুর্ঘটনায় ৪৫ বছর বসয়ি এক মহিলার মৃত্যু হয়।





