
পালাবদলের পর রাজ্যের বিভিন্ন জায়গায় বেআইনি দখলদারি হঠাতে বুলডোজার চলছে। সেই আবহে এবার আতঙ্কে ভুগছেন এবার বইপাড়ার দোকানদাররাও।
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উল্টোদিকের ফুটপাথ ও কফি হাউস লাগোয়া বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় স্ট্রিট। এখানের ফুটপাথে থাকা কয়েকশো বই বিক্রেতা এখন আতঙ্কে। তাদের অভিযোগ সম্প্রতি কলকাতা পুরসভার কয়েকজন আধিকারিক নাকি তাঁদের কাছে মৌখিভাবে দোকান সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন। যা নিয়ে আতঙ্কে ভুগছেন সেখানকার দোকানিরা। যদিও কলকাতা পুরসভার তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে বই বিক্রেতাদের উচ্ছেদের জন্য পুরসভার তরফে কোনও নোটিস জারি করা হয়নি। এই আবহে এবার দোকানিদের হয়ে পথে নামল বামেরা।
বুধবার সেখানে বামেদের তরফে মানববন্ধন করা হয়। সিপিএম নেতা সুজন চক্রবর্তী পশ্চিমবঙ্গজুড়ে চলা হকার উচ্ছেদ ও বুলডোজার রাজনীতির বিরোধিতা করেছেন।
