
অন্যের জমি দখল করে বহরমপুরে যুব তৃণমূল নেতার বাগান বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে প্রশাসন। মুর্শিদাবাদের বহরমপুর শহর যুব তৃণমূলের প্রাক্তন সভাপতি ছিলেন পাপাই ঘোষ।
তাঁর স্ত্রী সুষমা ঘোষ মণীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান। অভিযোগ বহরমপুর শহরের ৩ নম্বর সৈয়দাবাদ বাঙালপাড়া এলাকায় অন্যের জমি দখল করে একটি বাগানবাড়ি বানিয়েছিলেন পাপাই। সম্প্রতি তাঁর বিরুদ্ধে অস্ত্র আইন সহ বেশকিছু ধারায় মালা দায়ের হয়। তখন থেকেই এলাকাছাড়া পাপাই এবং তাঁর স্ত্রী।
শনিবার বিতর্কিত ওই জমিটি বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে পুরসভা। এদিকে ভাঙচুরের মধ্যেই শনিবার বহরমপুর বিডিও অফিসে গিয়ে নিজের ইস্তফাপত্র দিয়েছেন মণীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুষমা।
