গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Kolkata গড়িয়ায় ফের বুলডোজার, বরাকরে রেলের জমিতে

    গড়িয়ায় ফের বুলডোজার, বরাকরে রেলের জমিতে

    0
    14
    ছবি সৌজন্যে : নিজস্ব
    এবার গড়িয়ায় শ্মশান সংলগ্ন এলাকায় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ফুটপাথ দখল করে তৈরি করা নির্মাণ। দুদিন আগেই এখানে ক্লক টাওয়ার ভেঙে দেওয়া হয়েছিল।
    এবার গড়িয়ার শ্মশান সংলগ্ন রাস্তায় ফুটপাথ দখল করে শৌচালয় ও সৌন্দর্যায়নের নামে মূর্তি বসানো হয়েছিল। ফলকে নাম ছিল প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের। শিশুদের নগ্ন মূর্তি বসানো নিয়ে বিতর্কও বেধেছিল। ফুটপাথ দখল করে তৈরি সেই বেআইনি নির্মাণই গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এই ধরণের নগ্ন মূর্তি বসানো নিয়ে প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের রুচি নিয়ে প্রশ্ন তুলেছেন নারী ও শিশুকল্যাণমন্ত্রী অগ্নিমিত্রা পাল। পশ্চিম বর্ধমানে বরাকরেও বুলডোজার চালালো রেলের তরফে। ৩০ বছর ধরে রেলের জমি দখল করে বাড়ি তৈরি করে বসবাস করছিলেন ২০০ পরিবার।
    বারবার নোটিসেও কোনও কাজ না হওয়ায় মাইকে প্রচার চালানো হয়। এরপর বুধবার আরপিএফকে সঙ্গে নিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বেআইনিভাবে তৈরি হওয়া ঘরবাড়ি।