গুজরাটের সুরাটে শতাধিক বাড়িতে বুলডোজার!

0
25
ছবি সৌজন্যে : এক্স
গুজরাটের সুরাটে গুঁড়িয়ে দেওয়া হয়েছে শতাধিক বাড়ি। কিন্তু কার নির্দেশে, কারা বাড়ি ভেঙেছে তা নিয়েই এখন বড় রহস্য তৈরি হয়েছে। সুরাট পুরসভার দাবি, বাড়ি ভাঙার নির্দেশ তারা দেয়নি। এই ঘটনা ঘিরে জোর বিতর্ক শুরু হয়েছে। 
জানা গিয়েছে, ৩০ জুন নাসির নগরের কাটাগ্রামে একের পর এক বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়। স্থানীয় সূত্রের দাবি, যে সময় বাড়ি ভাঙা হচ্ছিল, ঘটনাস্থলে হাজির ছিলেন সুরাট পুরসভার আধিকারিকেরা।
এমনকি পুলিশও ছিল ঘটনার সময়। অভিযোগ, স্থানীয় পুর প্রশাসন এবং পুলিশের উপস্থিতিতেই এই গোটা অপারেশন‌ চলে। কিন্তু পুর প্রশাসন এই বাড়ি ভাঙার ঘটনায় তাদের দায় অস্বীকার করেছে। পাল্টা দাবি করেছে, এই ধরনের কাজে তারা কোনও নির্দেশই দেয়নি। কাটাগ্রামের বিধায়ক বিনু মোরাদিয়া এই ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন। শুধু তা-ই নয়, যাঁরা এই ঘটনার সঙ্গে জড়িত, তাঁদের চিহ্নিত করে কড়া ব্যবস্থারও দাবি জানিয়েছেন।