
এবার পার্কসার্কাস স্টেশনে বুলডোজার নামাল রেল। চলতি মাসের শুরুতেই পার্ক সার্কাস স্টেশনে অবৈধ হকার ও ব্যবসায়ীদের সরে যাওয়ার নোটিস দেওয়া হয়েছিল।
সেই মত শনিবার গভীর রাতে শিয়ালদহ দক্ষিণ শাখার পার্ক সার্কাস স্টেশনে প্রচুর সংখ্যায় পুলিশ, আরপিএফ, র্যাফ মোতায়েন করা হয়। এরপরেই চলে জবরদখল মুক্ত করার কাজ। রাজ্যে পালাবদলের পর রেল স্টেশন এলাকাগুলো থেকে জবরদখল তোলার জন্য অভিযান চালাচ্ছে রেল। ইতিমধ্যে হাওড়া, শিয়ালদহ, দমদম সহ একাধিক স্টেশনে অভিযান চলেছে। এবার পার্ক সার্কাস স্টেশনে চলল অভিযান। প্রথমে রেলের তরফে মাইকিং করে ফাঁকা করার নির্দেশ দেওয়া হয়।
ব্যবসায়ীদের কিছু সময় দেওয়া হয়েছিল। কিন্তু কোনও ব্যবসায়ীই তাদের দোকানপাট সরিয়ে নিয়ে যাননি। এরপরেই নামে বুলডোজার। গুঁড়িয়ে দেওয়া হয় পরপর দোকান, গুমটি।
