গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Sports পাকিস্তান কিংবদন্তির রেকর্ড ভাঙলেন বুমরাহ

    পাকিস্তান কিংবদন্তির রেকর্ড ভাঙলেন বুমরাহ

    0
    134
    ছবি সৌজন্যে : এক্স

    যশপ্রীত বুমরাহ,হেডিংলিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে বল হাতে দারুণ শুরু করেছেন। ম্যাচের প্রথম ইনিংসেই ইংল্যান্ডের শুরুর দুটি উইকেট তুলে নিয়ে একদিকে যেমন ভারতকে এনে দেন গুরুত্বপূর্ণ সাফল্য, অন্যদিকে গড়েন অনন্য এক রেকর্ড। প্রথম ওভারে ইংলিশ ওপেনার জ্যাক ক্রলিকে ফিরিয়ে শুরুটা করেন বুমরাহ।

    এরপর দ্বিতীয় স্পেলে ফিরে বোল্ড করেন বেন ডাকেটকে। এই উইকেটের মাধ্যমেই দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া দেশগুলোতে সর্বোচ্চ উইকেট শিকারি এশীয় বোলারের রেকর্ড নিজের করে নিয়েছেন ভারতীয় পেসার। পরে অবশ্য নিয়েছেন জো রুটের উইকেটও। এশীয় বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট তালিকায় যশপ্রীত বুমরাহ-র দখলে ১৪৮ উইকেট।

    তাঁর পরে রয়েছেন ওয়াসিম আকরাম ১৪৬, অনিল কুম্বলে ১৪১ , ইশান্ত শর্মা ১৩০ উইকেট নিয়ে। যশপ্রীত বুমরাহর এই ১৪৮ উইকেটের মধ্যে দক্ষিণ আফ্রিকায় ৩৮, ইংল্যান্ডে ৪০, নিউজিল্যান্ডে ৬ এবং অস্ট্রেলিয়ায় ৬৪টি।