
পশ্চিমবঙ্গে ৯ টির বেশি মোবাইল সিম সংযোগকারী ব্যক্তির সংখ্যা রাজ্যসভায় জানতে চেয়েছিলেন বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য। তাঁর প্রশ্নের জবাবে বিষ্ফোরক তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় যোগাযোগ ও গ্রামীণ উন্নয়ন মন্ত্রী ড. পেম্মাসানি চন্দ্র শেখর।
মন্ত্রী জানিয়েছেন, টেলিযোগাযোগ বিভাগ পশ্চিমবঙ্গে ৯টির বেশি সিম সংযোগকারী ৪ লক্ষ ৫ হাজার ৩০৭ জন ব্যক্তিকে চিহ্নিত করেছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ৫ বছরে পুনঃযাচাইয়ের পর এই ধরণের ব্যক্তির মোট ১৩ লক্ষ ৫৯ হাজার ৯৩৪টি মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। শমীক ভট্টাচার্যের প্রশ্নের জবাবে পেম্মাসানি চন্দ্র শেখর জানিয়ে দিয়েছেন, বাংলায় প্রতি ব্যক্তির সিম কার্ডের সংখ্যা ৬- এর মধ্যে সীমাবদ্ধ রাখার কোনও প্রস্তাব বিবেচনাধীন নেই।
পশ্চিমবঙ্গে ৪লক্ষ ৫ হাজার ৩০৭ জনের ৯ টির বেশি সিম কার্ড রয়েছে, এই নিয়ে ক্ষোভ উগরে দিয়েছে বিজেপি। তাঁদের বক্তব্য, এত সিম কার্ডের কিসের প্রয়োজন? এটা কি কোন অবৈধ কাজের জন্য ব্যবহার করা হয়, নাকি তথ্য গোপনে প্রয়োগ করা হচ্ছে।





