
হস্টেলে নিরাপত্তা, পানীয় জল সহ একাধিক দাবিতে উপাচার্য-র অফিস ঘিরে ছাত্রছাত্রীদের বিক্ষোভে উত্তাল বর্ধমান বিশ্ববিদ্যালয়। শনিবার সকাল থেকেই রাজাবাটি ক্যাম্পাসে উপাচার্য-র অফিসের বাইবে প্ল্যাকার্ড হাতে অবস্থান বিক্ষোভ দেখাতে থাকেন ছাত্রছাত্রীরা।
তাঁদের অভিযোগ দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের হস্টেলের অবস্থা বেহাল। পানীয় জল থেকে নিরপত্তা কোনওকিছুই নেই হস্টেল। বর্ষার মঞ্চে সাপের উপদ্রবও বেড়েছে। উপাচার্য শঙ্করকুমার নাথ বিশ্ববিদ্যালয়ে পৌঁছলে তাঁকে দেখে স্লোগান দিতে শুরু করেন ছাত্রছাত্রীরা।
দীর্ঘক্ষণ ঘেরাও বিক্ষোভের পর উপাচার্যকে ডেপুটেশন দেন ছাত্রছাত্রীরা। তাঁদের দাবি পূরণ না হলে বিক্ষোভআন্দোলন আরও জোরদার হবে বলে হুশিয়ারি দিয়েছেন ছাত্রছাত্রীরা।
