বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বাতিল

0
622
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিন একদিকে যখন পরীক্ষা চলছে কলকাতা বিশ্ববিদ্যালয়য়ে ঠিক তখনই বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা বাতিল নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর।বাংলা ও কমিউনিটি এনগেজমেন্ট, এই দু’টি পত্রের মৌখিক ছিল বৃহস্পতিবার।
কিন্তু ২৭ অগাস্ট, বুধবার বিশ্ববিদ্যালয় নোটিস দিয়ে তা বাতিল করার কথা জানানো হয়।পরীক্ষা বাতিল হয়েছে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়েও। সূত্রের খবর, কলকাতা বিশ্ববিদ্যালয়কেও পরীক্ষা বাতিল করতে বলা হয়েছিল। যদিও উপাচার্য শান্তা দত্ত তাতে রাজি হননি বলেই দাবি। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শঙ্করকুমার নাথ বলেছেন, ছাত্রছাত্রীরা জানিয়েছিল, তাঁদের যাতায়াতের সমস্যা হবে।
তা মাথায় রেখেই বৃহস্পতিবারের পরীক্ষা বাতিল করা হয়েছে। তবে এই পরীক্ষা আবার কবে নেওয়া হবে, সে বিষয়ে কিছু বলতে চাননি উপাচার্য।