
জ্বালানি বাঁচাতে বাসে করে প্রশাসনিক বৈঠকে যোগ দিতে গিয়েছেন জেলাশাসক, মহকুমাশাসক সহ প্রশাসনের শীর্ষ কর্তারা। পালাবদলের পর অন্য ছবি পুরুলিয়ায়।
প্রধানমন্ত্রীর বার্তার পর ১৮ মে রাজ্যের মুখ্যসচিব মনোজকুমার আগরওয়াল সব জেলার প্রশাসনকে নির্দেশ দেন সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার কমিয়ে প্রশাসনিক খরচ নিয়ন্ত্রণ করতে। এরপরেই দেখা গিয়েছে বৃহস্পতিবার দুর্গাপুরে পশ্চিমাঞ্চলের ৫ জেলাকে নিয়ে এক উচ্চপর্যায়ের উন্নয়নমূলক ও প্রশাসনিক বৈঠকে বসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই বৈঠকে যোগ দিতে বিলাসব্বল সরকারি গাড়ির। কনভয় নয়, বরং বাসে করেই প্রশাসনিক বৈঠকে যোগ দিতে গিয়েছেন পুরুলিয়ার জেলাশাসক সহ প্রশাসনের আধিকারিকরা।
পুরুলিয়ার প্রশাসনিক ভবনের সামনে থেকে লাইনে দাঁড়িয়ে একে একে বাসে ওঠেন জেলাশাসক সুধীর কোস্ত্রম, অতিরিক্ত জেলাশাসক, মহকুমাশাসক থেকে শুরু করে বিভিন্ন ব্লকের বিডিওরা।
