বেন স্টোকসের বাড়িতে চুরি

0
156

ইংল্যান্ডের টেষ্ট দলের অধিনায়ক বেন স্টোকসের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। কাউন্টি দুরহামে তার ক্যাসেল ইডেনের বাড়িতে একদল মুখোশধারী চুরি করে মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। ১৭ অক্টোবর সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্টোকস।

ঘটনার সময় তিনি পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যস্ত ছিলেন। সোশ্যাল মিডিয়া এক্সে এক পোস্টে দুঃসংবাদটি দিয়েছেন স্টোকস। ৩৩ বছর বয়সী ক্রিকেটার জানিয়েছেন, চুরির সময় তার পরিবার বাড়িতেই ছিলেন। তবে তাদের শারীরিক কোনো ক্ষতি হয়নি। কিন্তু এর মানসিক প্রভাব তাদের ওপর পড়েছে।পোস্টে চুরি হয়ে যাওয়া জিনিসপত্রের ছবিও দিয়েছেন স্টোকস। অপরাধীদের খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন তিনি।সোশ্যাল মিডিয়াতে স্টোকস লিখেছেন, সবচেয়ে ভয়ংকর বিষয় হচ্ছে, ঘটনাটি ঘটেছে তখন, যখন তাঁর স্ত্রী ও ছোট দুটি বাচ্চা বাড়িতে ছিল। তাঁর পরিবারের কেউ শারীরিকভাবে আঘাত পায়নি, এটাই স্বস্তি।তবে স্বাভাবিকভাবেই এই ঘটনা তাদের অনুভূতি ও মানসিকভাবে আঘাত করেছে। এখন ভাবছেন, পরিস্থিতি কতটা খারাপ হতে পারতো।

স্টোকস আরও লিখেছেন,চুরি হয়ে যাওয়া জিনিসপত্রের ছবি প্রকাশ করছি। আশা করছেন, এগুলো হয়তো সহজে চেনা যাবে। এর মাধ্যমে যারা এই ঘটনায় জড়িত, তাদের খুঁজে বের করতে পারবেন।

ছবি  সৌজন্যে : এক্স