
শস্যের গোড়া পোড়ানোর বিষয়ে রাজনীতির রং লাগানো উচিত নয়। দিল্লিতে পরিবেশ দূষণ সংক্রান্ত মামলায় এমনই মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট।
দেশের শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, শস্যের গোড়া পোড়ানো কী ভাবে নিয়ন্ত্রণ করা যায়, তা বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ করা প্রয়োজন। কৃষকদের দোষারোপ পরিবর্তে এই বিষয়ে আরও সংবেদনশীল হওয়ার পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট। দিল্লির বাতাসের গুণগত মান নিয়ে উদ্বেগ রয়েছে। রাজধানীর রাস্তায় এ নিয়ে প্রতিবাদ বা বিক্ষোভও চলছে।
বিক্ষোভকারীদের দাবি, কী ভাবে সরকার এই দূষণ রোধ করবে, তা নিয়ে সুপষ্ট ধারণা দেওয়া হোক। এ বিষয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে মামলাও চলছে। সোমবারের শুনানিতে এই বিষয়ে প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেছেন, দিল্লির দূষণের বিষয়টি নিয়ে প্রতি বছর অক্টোবরে শুনানি করা যায় না। কোর্ট এটা নিয়মিত শুনবে।








