
বড়বাজারের প্লাস্টিক গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় সম্মুখসফরে বিজেপি-তৃণমূল। বড়বাজারের বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বিজেপি প্রার্থী তাপস রায় পৌঁছতেই তাঁকে ঘিরে তৃণমূল কর্মীরা গো ব্যাক স্লোগান দিতে থাকেন।
তৃণমূল-বিজেপি কর্মীদের মধ্যে বচসা বেঁধে যায়। তাপস রায়ের অভিযোগ, তৃণমূল কাউন্সিলর এক বিজেপি কর্মীর গায়ে হাত তুলেছেন। কাউন্সিলরের গ্রেফতারির দাবিও জানান তিনি। তৃণমূল কর্মীরা দাবি করেন, বিজেপি এখানে নোংরা রাজনীতি করতে এসেছে। খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছে পরিস্থিতি সামাল দেয় পুলিশ। যদিও গোটা ঘটনায় দমকল এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়।এরপরই ঘটনাস্থলে পৌঁছন মেয়র ফিরহাদ হাকিমও। তিনি এসে কাউন্সিলরের সঙ্গে কথা বলেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র বলেন, যখন কেউ নতুন নতুন নির্বাচনে দাঁড়ায়, তখন বেশি বলেন।
