গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home North 24Pgs নিয়ন্ত্রণ হারিয়ে বাস স্ট্যান্ডে ঢুকল এস ৩০

    নিয়ন্ত্রণ হারিয়ে বাস স্ট্যান্ডে ঢুকল এস ৩০

    0
    98
    ছবি সৌজন্যে : নিজস্ব
    সল্টলেকের উইপ্রো মোরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস স্ট্যান্ডে ধাক্কা এস ৩০-র। যদিও একটুর জন্য রক্ষা পেয়েছেন বাসের নিত্যযাত্রীরা।
    পুলিশ জানিয়েছে, এস ৩০ রুটের বাসটি বুধবার সকালে উইপ্রোর দিকে আসছিল। অফিস টাইম, তাই স্ট্যান্ডে যাত্রীরাও ছিলেন। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি স্ট্যান্ডে ঢুকে যায়। শেড দুমড়ে ঢুকে যায় বাসের মধ্যে।  আতঙ্কিত হয়ে পড়েন সকলেই। বাসটিকে খালি করা হয় শীঘ্রই। পুলিশ ক্রেন দিয়ে সেটি সরিয়েছে। তবে এই ঘটনার পর অফিস টাইমে ভোগান্তির মুখে পড়েন নিত্যযাত্রীরা।
    কিছুক্ষনের জন্য ওই রাস্তায় যানবাহন চলাচল ব্যাহত হয়। তবে, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।