সরকারি বাস পিষল মা’কে, রক্ষা শিশুর, বেহালায়ও  

0
141
ছবি সৌজন্যে : নিজস্ব
বেপরোয়া সরকারি বাসের ধাক্কায় মৃত্যু হয়েছে এক মহিলার। মঙ্গলবার সকালে মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার সময় যাদবপুর এইট বি বাস স্ট্যান্ডের কাছে  এস-৩১ রুটের সরকারি বাসের ধাক্কায় মৃত্যু হয়েছে মায়ের।
গুরুতর আহত শিশুর বাবা’ও। অল্পের জন্য রক্ষা পেয়েছে শিশুকন্যা। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে স্বামীর বাইকে চড়ে মেয়েকে স্কুলে দিতে যাচ্ছিলেন বাঘাযতীনের বাসিন্দা বছর ২৮-র দেবশ্রী মণ্ডল। তখনই পেছন থেকে বাইক এসে ধাক্কা মারে। সেই অভিঘাতে ছিটকে পড়ায় বেপরোয়া সরকারি বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে মহিলার। এদিকে, বেহালায় বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে সাইকেল আরোহী মহিলার। সোমবার রাত সাড়ে ১১টা নাগাদ পর্ণশ্রী পলিটেকনিক কলেজের সামনে দুর্ঘটনা ঘটে। বাজার সেরে স্বামীর সাইকেলে চড়ে ফিরছিলেন প্রভাবতী গন্দ। পিছন থেকে বেপরোয়া গাড়ি সাইকেলে ধাক্কা মারে। চাকায় পিষ্ট হয়ে যান বছর পঞ্চাশের মহিলা। বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। মহিলার স্বামীও গুরুতর জখম হন।
তাঁকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বেপরোয়া গাড়ির চালককে আটক করেছে পর্ণশ্রী থানার পুলিশ।