গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home Kolkata পার্কস্ট্রিটে ডিভাইডারে বাসের ধাক্কা, গুরুতর আহত ৫

    পার্কস্ট্রিটে ডিভাইডারে বাসের ধাক্কা, গুরুতর আহত ৫

    0
    110
    ছবি সৌজন্যে : নিজস্ব
    পার্ক স্ট্রিটের কাছে একটি বেসরকারি বাসের সঙ্গে রেষারেষি করতে গিয়ে সটান ডিভাইডারে ধাক্কা মেরেছে একটি সরকারি বাস।
    ঘটনায় গুরুতর আহত হয়েছেন পাঁচজন যাত্রী। দুর্ঘটনা পর স্থানীয়রাই তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। জানা গিয়েছে হাওড়া থেকে আসছিল ই-১ সরকারি বাস। তার পিছনে ছিল একটি বেসরকারি বাস। প্রত্যক্ষদর্শীদের দাবি, আচমকা দুটি বাসের মধ্যে রেষারেষি শুরু হয়ে যায়। আচমকা সরকারি বাসের নীচের টাইরড ভেঙে যায়। স্পিড বেশি থাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। রাস্তার মধ্যে ডিভাইডারে উঠে পড়ে সরকারি বাস। ভেঙে দূরে ছিটকে পড়ে ডিভাইডারে থাকা লোহার রেলিং। বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়েছে। বাসের সিটের মধ্যে পড়ে রয়েছে চাপ চাপ রক্ত।
    সকালের রাস্তায় বেশি ভিড় না থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে বলে মত প্রত্যক্ষদর্শীদের।