গ্রাম থেকে শহর
News & Much More

39.9 C
Kolkata
39.9 C
Kolkata
More
    Home Alipurduar মোদীর সভার পথে কোচবিহারে বিজেপি কর্মীদের মার, বাস ভাঙচুর

    মোদীর সভার পথে কোচবিহারে বিজেপি কর্মীদের মার, বাস ভাঙচুর

    0
    1268
    ছবি সৌজন্যে : নিজস্ব

    আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর সভার যাওয়ার পথে কোচবিহারে বিজেপি কর্মীদের ওপর তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। দিনহাটায় বাস ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ।

    শীলতকুচিতে টোটো থেকে নামিয়ে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। জানা গিয়েছে আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যোগ দিতে যাচ্ছিলেন বিজেপি কর্মীরা। অভিযোগ দিনহাটার শিমুলতলায় তাঁদের বাসে হামলা চালায় তৃণমূলের লোকজন।

    অন্যদিকে শীলতকুচির কদমতলায় টোটো থেকে নামিয়ে বিজেপি কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। যদিও তৃণমূল অভিযোগ অস্বীকার করে বলেছে দিনহাটায় স্থানীয় সমস্যা নিয়ে বাসে ভাঙচুর করা হয়েছে।